Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বিএনপি: নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই, জুলাই-আগস্টে নির্বাচন চাই

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে এ বছরের মাঝামাঝিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তিনি দাবি করেন, নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পর জুলাই-আগস্টের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোট যতই বিলম্বিত হবে, ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বাড়বে।

এ সময় তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না এবং তড়িঘড়ি করে ফ্যাসিবাদের বিচার হলে তা প্রশ্নবিদ্ধ হবে।

সীমান্ত ইস্যুতে সরকারের শক্ত অবস্থানের প্রশংসা করে মির্জা ফখরুল সরকারকে ধন্যবাদ জানান। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ